হাঙ্গেরীতে সাধারণ নির্বাচনে সমাজতান্ত্রিক দলের বিজয়
হাঙ্গেরীতে অনুষ্ঠিত রোববারের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছে। এ পর্যন্ত ৯৮% ভোট গণনা করে এই ফলাফল ঘোষণা করা হয়।
সংসদের ৩৮৬টি আসনে ক্ষমতাসীন জোট সরকার ২১০টি আসনে জয় লাভ করেছে।
প্রধান বিরোধী দল ফিদেজ-এর নেতা ভিক্টর অরবান প্রধানমন্ত্রী ফেরেন গিওরসানির কাছে টেলিফোনে তাকে অভিনন্দন জানিয়ে নিজের পরাজয় স্বীকার করে নেন। ফিদেজ ১৬৪টি আসন পেয়েছে।
হাঙ্গেরীতে ১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এই প্রথম সেদেশে কোনো ক্ষমতাসীন দল দ্বিতীয়বারের মতো নির্বাচিত হলো।
