প্রমোদ মহাজনের অবস্থা আশঙ্কাজনক
ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সাধারণ সম্পাদক প্রমোদ মহাজনের যকৃত সংযোজনের প্রস্তুতি চলছে। চার ঘন্টাব্যাপী অস্ত্রোপচারের পর প্রমোদকে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয়।
খবর বিভিন্ন বার্তা সংস্থার।
হাসপাতাল সূত্র জানায়, প্রমোদের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক। তার যকৃত সংযোজনের জন্য লন্ডন থেকে বিশেষজ্ঞ আনা হবে।
প্রমোদকে সেনাবাহিনীর আরও দু’জন চিকিৎসক পর্যবেক্ষণ করছেন।
চিকিৎসকরা জানান, প্রমোদের বুকে এবং তলপেটে তিনটি গুলি লাগে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসকরা তার শরীর থেকে এখনও গুলি বের করতে পারেননি। তারা রক্তক্ষরণ বন্ধের জন্য চিকিৎসা করছেন।
প্রমোদকে এখন পর্যন্ত ২৫ বোতল রক্ত দেয়া হয়েছে।
জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাকবিত-ার এক পর্যায়ে ছোট ভাই প্রবীণ বড় ভাই প্রমোদ মহাজনকে শনিবার গুলি করেন। প্রমোদ মহাজনের মুম্বাইয়ের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।
