২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিখ্যাত স্টীল ব্যবসায়ী লক্ষী মিত্তাল যুক্তরাজ্যের সবচেয়ে ধনী ব্যক্তি

১৪.৮ বিলিয়ন পাউন্ডের অধিকারী স্টিল ব্যবসায়ী লক্ষী মিত্তাল ব্রিটেনের সবচেয়ে  ধনী ব্যাক্তি বিবেচিত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2006, 12:05 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

ব্রিটেনে জন্মগ্রহণকারী বা বসবাসকারী ৫৪ জন কোটিপতির উপর জরিপের পর দ্যা সানডে টাইমসে প্রকাশিত ইংল্যান্ডের সবোচ্চ ধনীদের তালিকায় তিনি শীর্ষস্থান দখল করেন।

এ তালিকার দ্বিতীয় অবস্থানে আছেন ১০.৮ বিলিয়ন পাউন্ডের অধিকারী রাশিয়ার রোমান আবরামোভিচ।

উল্লেখ্য, ২০ জন ধনী ব্যক্তির এ তালিকার প্রথম ও দ্বিতীয় স্থান দখলকারী দুইজন ব্যবসায়ীই ব্রিটেনে বসবাস করলেও তারা ব্রিটিশ নাগরিক নয়।