২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাইতে বিজেপি’র সাধারণ সম্পাদক ভাইয়ের গুলিতে আহত

বিজেপি’র সাধারণ সম্পাদক প্রমোদ মহাজন ছোট ভাইয়ের গুলিতে গুরুতর আহত হলেও শঙ্কামুক্ত রয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2006, 01:27 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

প্রমোদের পারিবারিক সূত্র জানায়, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাকবিত-ার এক পর্যায়ে ছোট ভাই প্রবীণ বড় ভাই প্রমোদ মহাজনকে গুলি করেন। প্রমোদ মহাজনের মুম্বাইয়ের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

ভারতের সাবেক ইউনিয়ন মন্ত্রী গুলিবিদ্ধ প্রমোদ মহাজনকে তৎক্ষণাৎ হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। বার্তা সংস্থা শনিবার একথা জানায়।

প্রমোদ মহাজনের শরীরে কতগুলো গুলি লেগেছে সে সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য পাওয়া গেলেও চিকিৎসকরা তার শরীর থেকে চারটি গুলি বের করতে সক্ষম হয়েছেন।

হিন্দুজা হাসপাতালের চিকিৎসকরা জানান, এ পর্যন্ত প্রমোদকে ৪০ বোতল রক্ত দেয়া হয়েছে। ৪৮ ঘন্টা পর তিনি শঙ্কামুক্ত হবেন বলে চিকিৎসকরা জানান।

ওয়ার্লি স্টেশনের পুলিশের কাছে প্রবীণ এই ঘটনার কথা স্বীকার করেছেন।

পুলিশ প্রবীণকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।

পুলিশ জানায়, যে বন্দুক দিয়ে প্রবীণ তার ভাইকে গুলি করেছিল সেই বন্দুকটি তারা উদ্ধার করেছে।