ইরানে ক্ষেপণাস্ত্র রপ্তানির ক্ষেত্রে রাশিয়াকে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি
ইরানের পারমানবিক শক্তি অর্জনের কর্মসূচীকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষিতে ইরানের কাছে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়টি পুনরায় বিবেচনা করতে মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে ওয়াশিংটন।
রাশিয়া তেহরানের কাছে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ভূমি থেকে নিক্ষেপণযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রির একটি পরিকল্পনা করেছে।
যুক্তরাষ্ট্র রাশিয়ার পাশাপাশি চীনকেও ইরানে অস্ত্র বিক্রির আগে তা চিন্তা করে দেখতে বলেছে।
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট নিকোলাস বার্নস এর মতে, ইরানের সরকারের সাথে ব্যবসা করার সময় এটি নয়। তিনি আরও বলেন, অন্যান্য দেশ ক্ষেপণাস্ত্র রপ্তানির অনুমতি দিতে পারে কিন্তু যুক্তরাষ্ট্রের উচিত তা নিষেধ করা।
যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো মনে করছে যে ইরান পারমানবিক অস্ত্র তৈরীর চেষ্টা চালাচ্ছে।
এ ব্যাপারে ইরানের উপর যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করায় তার কঠোর সমালোচনা করেছে রাশিয়া ও চীন।
