রাশিয়ার কামচাটকা উপদ্বীপে বড় ধরনের ভূমিকম্প
রাশিয়ার উত্তর-পূর্বে বেরিং সাগরে অবস্থিত কামচাটকা উপদ্বিপে শুক্রবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে।
রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৭।
ভূমিকম্পটি স্থানীয় সময় বেলা ১২.২৫ মিনিটে আঘাত হানে। উপকূলীয় শহর ইলপ্রিস্কি থেকে ২০৫ কিমি উত্তর পূর্বে ছিল এই ভূমিকম্পটির কেন্দ্রস্থল।
