বুলগেরিয়া ও রোমানিয়ায় বন্যায় শত শত লোক গৃহহারা
দানিয়ুব নদীর পানি বৃদ্ধি ও অবিরাম বৃষ্টিপাতের কারনে বুলগেরিয়া ও রোমানিয়ার বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে।
এসব দেশে শত শত লোক গৃহহারা হয়ে পড়েছে ও বিস্তর আবাদী জমি পানিতে তলিয়ে গেছে। উভয় দেশই বন্যার বিরুদ্ধে তাদের ক্ষুদ্র সামর্থ নিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে।
বন্যায় ভিদিন এবং নিকোপল নামের বুলগেরিয়ার বন্দর শহর দুটি সবচেয়ে বেশী ঝুঁকির মধ্যে রয়েছে। নিকোপলে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় শহরের অনেক রাস্তায় এখন নৌকা চলাচল করছে।
সাম্প্রতিক অতিবৃষ্টি ও বরফগলা পানির কারনে দানিয়ুবের পানি বিগত ১০০ বছরের বিপদসীমার সকল রেকর্ডকে ছাড়িয়ে গিয়ে বুলগেরিয়া ও রোমানিয়ায় ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।
