২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তামিল টাইগার শ্রীলংকা সরকারের সাথে শান্তি আলোচনা বর্জন করেছে

আগামী সপ্তাহে সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য শ্রীলংকা সরকার ও বিদ্রোহী তামিল টাইগারদের মধ্যে শান্তি আলোচনায় তামিল টাইগার অংশ নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 11:39 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

শ্রীলংকার তামিল প্রধান অঞ্চলগুলোতে সম্প্রতি সহিংসতা বৃদ্ধি পাবার পর তামিল  টাইগার  শান্তি আলোচনা বর্জনের সিদ্ধান্ত নেয়।

৮ই এপ্রিল থেকে এ পর্যন্ত সহিংস হামলায় তামিল প্রধান অঞ্চলগুলোতে বেশ কয়েকজন তামিল ও সাধারন মানুষ নিহত হয়। তবে এই আক্রমনের সাথে কোনো প্রকার সম্পৃক্ততা অস্বীকার করেছে তামিল টাইগার কর্তৃপক্ষ।

তামিল টাইগারের রাজনৈতিক নেতা এসপি থামিলসেলভান পার্টির জরুরী বৈঠক শেষে নরওয়ের শান্তিদূত জন হ্যানসেন  বাউয়ারের কাছে তাদের শান্তি আলোচনায় যোগ না দেবার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন।।

এদিকে, শ্রীলংকার মন্ত্রী রহিথা বগাল্লাগামা– এই হতাশাজনক সময়ের মধ্যেও ভবিষ্যতে তামিলদের সাথে শান্তি আলোচনায় বসবার  আশাবাদ ব্যক্ত করেছেন।