২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস নতুন নিরাপত্তা বাহিনী গঠন করছে

হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকার নতুন নিরাপত্তা বাহিনী গঠনের ঘোষণা দিয়েছে। ফিলিস্তিনের জঙ্গী দলগুলোর সদস্যদের নিয়ে এই বাহিনী গঠিত হবে।

নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 11:11 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ফিলিস্তিনের স্বরাষ্ট্রমন্ত্রী সাঈদ সিয়াম জানান, ফিলিস্তিনের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করতে নতুন এই বাহিনী পুলিশকে সহযোগিতা করবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর প্রধান হিসেবে সার্বিক দায়িত্ব পালনের জন্য তিনি জামাল আবু সামহাদানা নামের একজন জঙ্গী নেতাকে নিযুক্ত করেছেন।

ইসরাইল ইতোপূর্বে কয়েকবার সামহাদানাকে হত্যার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। সুতরাং হামাসের বর্তমান সিদ্ধান্তে ইসরাইল মোটেই খুশী হবেনা বলে ধারণা করা হচ্ছে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সম্প্রতি তার পুরোনো বন্ধু রাশিদ আবু শাবাককে নিরাপত্তা বাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দান করেছিলেন। তার এই সিদ্ধান্ত অগ্রাহ্য করে ইসমাইল হানিয়া সরকার সামহাদানাকে এই দায়িত্বে নিযুক্ত  করেছেন।

ইসরাইলে বহুদিন ধরে সহিংস গেরিলা হামলার জন্য ফিলিস্তিন জঙ্গী দল পপুলার রেজিস্ট্যান্স কমিটিকে দায়ী করা হয়।আর এই দলের প্রধান হিসেবে সামহাদানা দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন।