২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহিম জাফারি দলের যে কোন সিদ্ধান্ত মেনে নেবেন

ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন যে তিনি ক্ষমতায় থাকবেন কিনা সে ব্যাপারে তার শিয়া দলই সিদ্ধান্ত নেবেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2006, 10:22 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ইরাকের বিভিন্ন দল তাকে একজন শিয়া উগ্রপন্থী বলে অভিযুক্ত করায় তাঁর ইউনাইটেড ইরাক এ্যালিয়েন্স (ইউআইএ) এর নেতৃত্বে নতুন একটি জোট সরকার গঠনের কাজ পিছিয়ে গেছে । খবর বিভিন্ন বার্তা সংস্থার।

তিনি তাঁর দলের সিদ্ধান্ত মেনে নেবেন বলে একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন।

আগামী ২২ শে এপ্রিল সংসদের অধিবেশন বসার কথা রয়েছে। তবে এর আগেই ইব্রাহিম জাফারির ব্যাপারে ইউআইএ’র নেতৃবৃন্দ তাদের বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।

পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পিকার আদনান পাচাচি বলেন, একটি জাতীয় ঐক্য সরকার গঠিত হতে পারত বলে তিনি আত্মবিশ্বাসী ছিলেন।

উল্লেখ্য, ইউআইএ, সুন্নী ও কুর্দি দল গুলোর মধ্যে মাসের পর মাস ধরে অচলাবস্থা চলছে এবং পার্লামেন্টে এই সপ্তাহে দুইবার সংসদ অধিবেশন স্থগিত করা হয়েছে।