২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম বৃদ্ধি পেয়ে ৭১ ডলারে উন্নীত

ইরানের পারমানবিক কর্মসূচীকে কেন্দ্র করে উন্নত বিশ্বের সাথে বিরোধের কারণে তেলের দাম রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৭১.৬০ ডলারে উন্নীত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

২০০৫ সালের ক্যাটরিনা ঝড়ের সময় তেলের দাম বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি সর্বোচ্চ ৭০.৮৫ ডলার হয়েছিল। তবে বর্তমানে এ দামকেও ছাড়িয়ে ৭১.৬০ ডলার হয়েছে।

ইরানে ইউরেনিয়াম সমৃদ্ধকরন নিয়ে সৃষ্ট বিরোধ এবং নাইজেরিয়া থেকে তেল সরবরাহে বিঘœতা সৃষ্টি হওয়ায় গত মাসে তেলের দাম বিগত সময়ের তুলনায় ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এ পারমানবিক কর্মসূচী সংক্রান্ত বিরোধের মীমাংসা না হওয়া পর্যন্ত তেলের দাম বাড়তে থাকবে বলে বিশেষজ্ঞ মহল আশংকা প্রকাশ করেছে।