২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের জরীপ অনুযায়ী বিশ্বব্যাপী শরনার্থীর সংখ্যা কমেছে

জাতিসংঘের প্রকাশিতব্য একটি রিপোর্টে পৃথিবীব্যাপী শরনার্থীর সংখ্যা কমে আসছে বলে উল্লেখ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2006, 09:46 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাই কমিশন বিগত পাঁচ বছরে বিশ্বব্যাপী শরনার্থীদের উপর পরিচালিত জরীপের একটি প্রতিবেদন প্রকাশ করবে।

“হিউম্যান ডিসপ্লেসমেন্ট ইন দি নিউ মিলেনিয়াম” নামক প্রতিবেদনটি বুধবার প্রকাশ করা হবে বলে জাতিসংঘ জানিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

রিপোর্টটিতে শরনার্থীরা বিগত বছরগুলোর তুলনায় অনেক বেশী কঠিন সময় অতিক্রম করছে বলে উল্লেখ করা হয়েছে। পৃথিবীতে শরনার্থীর সংখ্যা ধীরে ধীরে কমে আসছে এবং বাধ্য হয়ে দেশত্যাগকারী শরনার্থীদের বিরুদ্ধে পৃথিবীর অনেক দেশ কঠোর অবস্থান গ্রহন করেছে বলে রিপোর্টটিতে আরও জানানো হয়।

লাইবেরিয়া, সিয়েরা, লিওন, দক্ষিণ সুদান ও প্রাক্তন যুগোশ্লোভিয়ায় শান্তি ফিরে আসায় উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিজ নিজ দেশে প্রত্যাবর্তন করতে সক্ষম হয়েছে।

বিগত পাঁচ বছরে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যুদ্ধের পরিমান কমে যাওয়ার কারণেও শরনার্থী সংখ্যা দিন দিন কমে আসছে।

জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাই কমিশন ও বিভিন্ন মানবাধিকার সংস্থা বেশ কিছুদিন যাবৎ অভিযোগ করে আসছে যে, শরনার্থীদের প্রতি পৃথিবীব্যাপী সাধারণ মানুষের মনোভাব অনেক বেশী কঠোর হয়ে উঠেছে।