চীনে আসামীদের অঙ্গ বিক্রি
চীন সেদেশের অভিযুক্ত আসামীদের অঙ্গ পুনঃস্থাপনের জন্যে বিক্রি করছে বলে ব্রিটেনের শীর্ষ কয়েকজন মানবদেহের অঙ্গ পুনঃস্থাপনকারী সার্জন অভিযোগ করেছেন।
বুধবারে প্রকাশিত একটি রিপোর্টে ব্রিটিশ ট্রান্সপ্লান্টেশন সোসাইটি এ ধরণের কর্মকান্ডকে মানবাধিকারের লঙ্ঘন বলে অভিযোগ করেছে।
জুলাই থেকে মানব অঙ্গ বিক্রি নিষিদ্ধ করা হবে বলে মার্চে চীন ঘোষণা দিয়েছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ব্রিটিশ ট্রান্সপ্লান্টেশন সোসাইটি জানায়, কোন প্রকার অনুমতি ছাড়াই দাগী আসামীদের বিভিন্ন অঙ্গ যে পুনস্থাপনের জন্য ব্যবহার করা হচ্ছে সে সংক্রান্ত বিভিন্ন প্রমাণ তাদের কাছে রয়েছে।
এদিকে চীনা কর্তকর্তারা এসব অভিযোগ অস্বীকার করেছে। গত সপ্তাহে চীনা একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান,খুবই অল্প কিছু ক্ষেত্রে সাজাপ্রাপ্ত আসামীদের অঙ্গ পুনস্থাাপনের জন্যে ব্যবহার করা হয়েছে তবে অবশ্যই তা সেসব আসামীদের অনুমতি সাপেক্ষে।
