২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মার্কিন বাহিনীর সাথে বিদ্রোহীদের তুমুল লড়াই

ইরাকের রাজধানী বাগদাদ এবং রামাদিতে সোমবার রাতে মার্কিন বাহিনীর সাথে গেরিলাদের তুমুল সংঘর্ষ হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 02:11 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

একজন মার্কিন মুখপাত্র জানান, বাগদাদের উত্তরে সুন্নী অধ্যুষিত আহমেদিয়ায় বিদ্রোহীরা ইরাকি নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে মার্কিন সেনাদের সাথে সাতঘন্টা ধরে তুমুল লড়াই চলে।

প্রায় ৫০ জন বিদ্রোহীর হামলার জবাবে মার্কিন বাহিনী ইরাকি নিরাপত্তা বাহিনীর সাহায্যার্থে এগিয়ে আসে। এতে পাঁচজন বিদ্রোহী নিহত হয় এবং নিরাপত্তা বাহিনীর এক সদস্য আহত হয়।

এছাড়া রামাদিতে বিদ্রোহী গ্রুপ সরকারি এক ভবনে হামলা চালায়, এক মার্কিন সামরিক কর্মকর্তা একথা জানান।

ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বাগদাদে ১২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া মধ্য বাগদাদে রাস্তার পাশে এক বোমা বিস্ফোরণে এক ইরাকি নাগরিক নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছে।

ইরাকে বর্তমানে জাতিগত দাঙ্গা এবং মার্কিন বিরোধী বিক্ষোভ চরম আকার ধারন করেছে।