২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অরিশোধিত তেলের দাম আরো বৃদ্ধি

ইরানে পরমানু কর্মসূচী নিয়ে সংকট অব্যাহত থাকার প্রেক্ষিতে অপরিশোধিত তেলের দাম আবারও বৃদ্ধি পেয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2006, 01:13 PM

Updated : 26 Apr 2022, 03:35 PM

সোমবার জ্বালানী তেলের দাম বৃদ্ধি পেয়ে ৭১.৪৬ ডলার দাঁড়ায়। পরপর নবম দিনের মত এ দাম বেড়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পরমানু স্থাপনা ক্ষেত্রে সামরিক হামলা চালাতে পারে এ আশংকায় তেলের দাম অস্থিতিশীল রয়েছে।   ।

এদিকে ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরনে এগিয়ে যাবে বলে অঙ্গীকার করেছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ ইরান মনে করে তাদের প্রয়োজনীয় বৈদ্যুতিক চাহিদার জন্যে পরমানু শক্তির প্রয়োজন। অন্যদিকে পাশ্চাত্য দেশগুলি এজন্য উদ্বিগ্ন যে ইরান তার পরমানু অস্ত্র বৃদ্ধি করতে পারে।