আদা জরায়ুর ক্যান্সার প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখতে পারে
মিসিগান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের এক গবেষনায় আবিষ্কার করেছেন যে, আদা ক্যান্সারের কোষ ধ্বংস করতে সক্ষম।
আমেরিকান এসোসিয়েশন অব ক্যান্সার রিসার্চ সেন্টারে আয়োজিত এক সভায় গবেষকরা তাদের গবেষণালব্ধ ফলাফল জানিয়ে বলেন, আদা ক্যান্সারের কোষ প্রতিরোধে সক্ষম এবং ক্যান্সার চিকিৎসায় আদা কার্যকরী ভূমিকা রাখতে পারে।
গবেষকরা আদার তরল দ্রবণ তৈরি করে জরায়ু ক্যান্সারের কোষের উপর প্রয়োগ করে দেখেছেন যে, ক্যান্সারের কোষগুলো বেশ দ্রুত মরে যায়। ফলে ক্যান্সার নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে।
এদিকে যুক্তরাজ্যের ক্যান্সার গবেষকরা ক্যান্সার প্রতিরোধে আদার ভূমিকা স্বীকার করলেও ক্যান্সারের ঔষধ হিসেবে আদার ব্যবহারের ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন বলে উল্লেখ করেছেন।
দীর্ঘদিন ধরেই সর্দি-কাশি ও ব্যথা নিরাময়ে আদা ব্যবহৃত হয়ে আসছে। আদার এসব স্বাস্থ্য উপযোগিতার কথা চিন্তা করেই মার্কিন গবেষকদের প্রাথমিক ধারণা হয় যে, আদা জরায়ুর ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম। গবেষণার মাধ্যমে এখন তারা তাদের ধারনার সত্যতা প্রমান করেছেন। এর ফলে ক্যান্সারের ঔষধ আবিস্কারেরৃ নতুন একটি সম্ভাবনা দেখা দিয়েছে।
