২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বাহিনীর হাতে ৭ আফগান নিহত

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী সাতজন নিরীহ আফগান নাগরিক হত্যার কথা স্বীকার করেছে। তালেবান গেরিলাদের সঙ্গে মার্কিন বাহিনীর সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 11:42 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

মার্কিন যুক্তরাষ্ট্র নিরপরাধ এই সাত আফগান নাগরিকের মৃত্যুতে দু:খ প্রকাশ করে ঘটনাটি তদন্তের ঘোষণা দিয়েছে।

আফগান- পাকিস্তান সীমান্তের কুনার প্রদেশে দশজন জঙ্গীর সাথে একটি মার্কিন-আফগান যৌথ টহল বাহিনীর বন্দুকযুদ্ধ ও গ্রেনেড হামলায় এই সাতজন নিরীহ নাগরিক প্রাণ হারায়।

এছাড়া শনিবারের এক সংঘর্ষে চোদ্দজন তালেবান গেরিলা নিহত হয়। কান্দাহার প্রদেশের এই সংঘর্ষের পূর্ব পর্যন্ত সেখানে ৪১ জন মারা গেছে বলে জানা যায়।

এদিকে আফগানিস্তানের দক্ষিণে জেবুল প্রদেশে একটি চেক পয়েন্টের নিয়ন্ত্রণ নিয়ে পুলিশের সাথে তালেবানদের সংঘর্ষে উভয় পক্ষেরই লোক আহত ও নিহত হয়েছে বলে অসমর্থিত সূত্র জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মুখপাত্র মেজর ম্যাট হ্যাকাথর্ন জানিয়েছেন কোরেনগাল উপত্যকায় গেরিলাদের আক্রমণের জবাবে মার্কিন বাহিনী হালকা অস্ত্র এবং রকেট চালিত গ্রেনেড ব্যবহার করে পাল্টা আক্রমণ চালালে এই সাতজন নিরীহ আফগান নাগরিক নিহত হয়।