২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাশিয়ান ধনকুবের এক কয়েদীর উপর হামলা

কারাগারে থাকা অবস্থায় আট বছরের কারাদন্ডে দন্ডিত রাশিয়ান কোটিপতি মিখেল খদরকভোস্কির উপর হামলা চালানো হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 02:10 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

রাশিয়ার বৃহৎ তেল কোম্পানী ইউকুসের প্রাক্তন প্রধান মিখেলকে এ ঘটনার পরপরই সাইবেরিয়ার কারাগারের হাসপাতালে নেয়া হয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মিখেলের আইনজীবি ইউরি শিমিদ জানান, ঘুমন্ত অবস্থায় মিখেলের মুখে ছুরিকাঘাত করা হয়।এরপর তাকে হাসপাতালে নিয়ে মুখে কয়েকটি সেলাই দিতে হয়েছে। তবে তার মুখে হালকা আঁচড় লেগেছে বলে বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে।

উল্লেখ্য ২০০৫ সালের মে মাসে কর ফাঁকি ও প্রতারণার অভিযোগে তাঁকে কারাদন্ড দেয়া হয়।