২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল সরবরাহ বন্ধে চাদের হুমকি

তেলের বকেয়া মূল্য পরিশোধ না করলে তেল উৎপাদন বন্ধের হুমকি দিয়েছে চাদ সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 10:46 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের এক্সোন মোবিল তেল কোম্পানীর কাছে কয়েক মাসের তেল বিক্রয়ের মূল্য ১০০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ করার দাবী জানায় চাদ ।

গত ডিসেম্বরে বিশ্ব ব্যাংকের আপত্তি থাকা স্বত্তেও চাদ তার তেলনীতিতে কিছু পরিবর্তন আনে। বিশ্ব ব্যাংক চাদ সরকারের তেল সম্পর্কিত সকল বকেয়া বিল জব্দ করে দেয়। 

উল্লেখ্য, চাদের তেল উৎপাদন প্রকল্পগুলো বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় পরিচালিত এবং তেল থেকে প্রাপ্ত লাভের অন্যতম অংশীদার হচ্ছে এক্সোন মোবিল।

চাদের রাজধানীতে বিদ্রোহী গ্রূপ ইউনাইটেড ফ্রন্ট ফর চেনজ (এফইউসি)- এর আক্রমণে গত সপ্তাহে কয়েকশত লোকের প্রাণহানির ঘটনার পর চাদ সরকার তেল উৎপাদন বন্ধের এই হুমকি দিল।