২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যুদ্ধে ৪১ তালেবান ও ৬ পুলিশ নিহত

দক্ষিণ আফগানিস্তানের মার্কিন সৈন্য পরিচালিত যৌথ সরকার ও তালেবানদের মধ্যে রক্তক্ষয়ী এক যুদ্ধে ৪১ তালেবান এবং ছয়জন পুলিশ নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 01:16 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

জানা যায়, দক্ষিণ আফগানিস্তানের এই স্থানটিতে একদা তালেবান নেতা বসবাস করতেন।

মার্কিন সৈন্য পরিচালিত যৌথ সরকার শুক্রবার দিন ভর এই রকেট হামলা চালায় বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানায়।

কান্দাহার গভর্ণর আসাদুল্লাহ খালিদ বলেন, এই রকেট হামলার ফলে ৪১ তালেবান নিহত এবং আরও অনেকে আহত হয়।

তিনি আরও জানান, এই ঘটনায় ছয়জন পুলিশ শহীদ এবং নয়জন পুলিশ আহত হয়েছে। এছাড়া আরও তিন জন নাগরিক আহত হয়েছে।

এই ঘটনায় ১৩ জন তালেবানকে গ্রেফতার করা হয়।