২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৭ জন নির্মানকারী প্রতিষ্ঠানের কর্মচারী নিহত

ইরাকের দক্ষিন বসরা শহরে ৭ জন নির্মান প্রতিষ্ঠানের কর্মচারী কর্মরত অবস্থায়  নিহত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 10:08 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

শহরের উত্তরের একটি আবাসিক এলাকায় দশ জন কর্মচারীকে হাত এবং চোখ বেঁধে  নিয়ে যাওয়া হয় ।

তাদের সারিবদ্ধভাবে দেয়ালের দিকে মুখ করে গুলি করা হয়। এদের মধ্যে সাতজনকে হত্যা করা হয় এবং তিনজন পালিয়ে যেতে সক্ষম হয় ।

অন্যদিকে বাগদাদের কাছে অজ্ঞাত সন্ত্রাসীদের চোরা গুপ্তা হামলায় দুজন পুলিশও নিহত হয়।