চাদের বিদ্রোহী গ্রুপের রাজধানীর কাছে অবস্থান
চাদের সেনাবাহিনী জানিয়েছে, তারা নজামেনা থেকে ৪০০ কিমি পূর্বে অবস্থিত মঙ্গো শহরের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে যা সে দেশের গেরিলা গ্রুপ “ইউনাইটেড ফ্রন্ট ফর চেনজ ”, প্রেসিডেন্ট ইদ্রিস দিবাই-র পদত্যাগের দাবীতে দখল করে নিয়েছিল।
এ শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে, সুসজ্জিত ট্যাঙ্ক এবং পদাতিক সৈন্য সেখানে টহল দিচ্ছে।
চাদের আসন্ন সাধারণ নির্বাচনে প্রেসিডেন্ট দিবাই-র জয়ের সম্ভাবনার প্রেক্ষাপটে নির্বাচনের তিনসপ্তাহ আগেই সেখানে বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছে।
চাদ সরকার পার্শ্ববর্তী দেশ সুদানকে এই গেরিলা দলটির উত্থানে সহযোগীতার দায়ে অভিযুক্ত করেছে।
চাদ ১৯৬০ সালে স্বাধীনতা অর্জন করলেও ফ্রান্স সে দেশ থেকে তার কিছুসংখ্যক সৈন্য এখনও প্রত্যাহার না করে চাদ সরকারকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে সহযোগিতা করে যাচ্ছে।
