২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতালি নির্বাচন পরবর্তী রাজনৈতিক অস্থিতিশীলতার সম্মুখীন

ইতালীর প্রাক্তন প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি সাধারণ নির্বাচনে রোমানো প্রোদির জয়লাভকে প্রত্যাখান করায় সেখানে রাজনৈতিক অনিশ্চয়তা দেখা দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 12:00 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

৪৩,০০০ বিতর্কিত ব্যালট পেপার পূন: পরীক্ষিত না হওয়া পর্যন্ত অপেক্ষা করার আহ্বান জানিয়ে বুধবার তিনি বলেন, ব্যাপক কারচুপি নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করেছে তাই ফলাফলে পরিবর্তন আনতেই হবে।”

পক্ষান্তরে প্রতিদ্বন্দ্বী বামদলীয় নেতা রোমানো প্রোদি কোন অবস্থাতেই তাঁর জয়কে অস্বীকার করা যাবে না বলে দৃঢ় প্রত্রয় ব্যক্ত করেছেন, পাশাপাশি সে পথেই মি.বারলুসকোনিকে এগুতে হবে বলে ঘোষণা দিয়েছেন।

এদিকে, আগামী একমাসের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত না করা পর্যন্ত নতুন সরকারের সদস্যরা শপথ নিতে পারবেন না।