২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাজস্তানে জার্মান পর্যটককে ধর্ষণের অভিযোগে এমবিএ’র ছাত্রের ৭ বছরের কারাদন্ড

ভারতের রাজস্তানের একটি স্থানীয় আদালত একজন জার্মান পর্যটককে ধর্ষণ করার অভিযোগে পুলিশের একজন শীর্ষ কমকর্তার পুত্র এমবিএ’র ছাত্রকে ৭ বছরের কারাদন্ড দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 10:47 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ধর্ষনের ২২ দিনের মাথায় ১৩ জনের সাক্ষ্যদানের পর অতিরিক্ত জেলা বিচারক আর কে মহেশ্বরী এই রায় দেন। তাছাড়া অভিযুক্তকে ১০,০০০ রুপি জরিমানা করা হয়। এটি রাজস্থানের ইতিহাতে দ্বিতীয় দ্রুততম রায়।

শুনানি সময় ঘটনার শিকার জার্মান পর্যটক উপস্থিত ছিলেন না।

রাজস্তানের একটি হোটেলে ২০ মার্চ গভীর রাতে অভিযুক্ত বি এইচ মোহান্তি ২৬ বছর বয়সি জার্মান মহিলার কক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণ করে।

অভিযুক্ত মোহান্তি দিল্লীর একটি বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র ছাত্র। তার পিতা বি বি মোহান্তি ভারতের উরিষা রাজ্যে পুলিশের একজন অতিরিক্ত ডিজিপি।

ভারতের রাজস্তানে জার্মান পর্যটককে ধর্ষণের ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত বছরের ১১ মে জোদপুরে একজন অটোরিক্সা চালক এবং তার সহকর্মীরা মিলে অপর একজন জার্মান পর্যটককে ধর্ষণ করেছিল।