২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে মসজিদের কাছে গাড়ী-বোমা বিস্ফোরণে নিহত ২৫

ইরাকের বাকুবা শহরের হোয়াইদের এলাকার একটি শিয়া মসজিদের কাছে এক গাড়ী বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2006, 09:46 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

বাগদাদ থেকে ৬০ কিলোমিটার উত্তর- পূর্বে অবস্থিত হোয়াইদেরে একটি মসজিদের পাশের বাজারের জনাকীর্ণ রাস্তায় সন্ধ্যার পর মুসুল্লিরা যখন সমবেত হন তখন বোমাটি বিস্ফোরিত হয়।

বুধবার ইরাকের অন্যান্য স্থানে পৃথক সংঘর্ষে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। বাগদাদের দক্ষিণে এক বোমার আঘাতে দুই মার্কিন সেনার মৃত্যু হয় এবং বাগদাদ শহরে একটি পৃথক দুর্ঘটনায় অপর একজন মারা যায়।

ইরাকে দুটি প্রধান মুসলিম সম্প্রদায়, শিয়া এবং সুন্নী-র মধ্যে চলমান জাতিগত বিরোধ চরম সংঘর্ষে রূপ নিয়েছে যার সূত্রপাত ঘটে গত ফেব্রুয়ারী মাসে সামারায় একটি শিয়া উপাসনালয়ে বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে।