আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান এল বারাদি তেহরানে পৌঁছেছেন
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে আলোচনার লক্ষ্য নিয়ে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এল বারাদি তেহরানে পৌঁছেছেন।
তেহরানে পৌঁছে তিনি বলেন তাদের লক্ষ্য ইরান এবং আইএইএর মধ্যে একটি সত্যিকারের কার্যকর সম্পর্ক স্থাপন।
পরমাণু গবেষণায় ইরানের সাম্প্রতিক উন্নতি ঘোষণা করার ঠিক একদিন পরে বারাদি আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতিবাচক অবস্থানের কথা দেশটিকে জানিয়ে দেবেন বলে মনে করা হচ্ছে।
বারাদি ইরানকে তাদেও অনড় অবস্থান থেকে সরিয়ে আনার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন কর্মসূচী সম্পর্কে দেশটিকে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।
এর আগে মঙ্গলবার ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচী সম্পকে প্রেসিডেন্ট আহমেদিনেযাদ পরিষ্কার ঘোষণা দিলে সারা বিশ্বে আলোচনার ঝড় বয়ে যায়। যদিও বরাবরের মত এবারো ইরান জানিয়েছে তাদের এ কর্মসূচী পুরোপুরিভাবে ভাবে শান্তিপূর্ন কাজে ব্যবহার হবে।
তবে বাণিজ্যিক উৎপাদন নিশ্চিৎ করা পর্যন্ত ইরান যে তাদের কর্মসূচী অব্যাহত রাখবে সে কথা সরাসরি জানিয়ে দিয়েছে দেশটি।
ইরান তাদের পরমাণু কর্মসূচী ২৮ এপ্রিলের মধ্যে বন্ধ করছে কিনা সে ব্যাপারে ফিরে গিয়ে বারাদিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রিপোর্ট পেশ করতে হবে ।
