শ্রীলংকায় সহিংসতায় ১৬ জন নিহত
শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালিতে বোমা হামলা ও দাঙ্গায় কমপক্ষে ১৬ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন একটি বাজারে বোমা হামলা ও মাইন হামলায় দুইজন পুলিশ নিহত হওয়ার ঘটনায় ত্রিনকোমালির পুলিশ সেখানে কারফিউ জারি করেছিল। পরে বিদ্রোহীরা মোটরগাড়ী ও দোকানপাটে অগ্নি সংযোগ করে।
গত সোমবার হতে সেখানে বোমা হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে। পুলিশ এই ঘটনার জন্য তামিল টাইগারদের অভিয্ক্তু করলেও গেরিলারা তা অস্বীকার করে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলেন শ্রীলংকার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আগামী সপ্তাহে সুইজারল্যা-ে সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
