২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনাস এক্সপ্রেসের শুক্র গ্রহের কক্ষে প্রবেশ

পাঁচ মাসের ভ্রমণ শেষে ইউরোপীয় স্পেস এজেন্সী (ইসা) থেকে ইউরোপীয় মহাকাশযান “ভেনাস এক্সপ্রেস” আমাদের প্রতিবেশী শুক্র গ্রহের কক্ষপথে প্রবেশে সক্ষম হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 11:21 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মঙ্গলবার সকালে মিশন নিয়ন্ত্রক কর্মকর্তাগণ ভেনাস এক্সপ্রেসের মূল ইঞ্জিন মহাকাশে বর্জন করে এটার গতি কমিয়ে আনে যাতে করে মহাকাশযানটি শুক্র গ্রহের মাধ্যাকর্ষণ বলয়ে প্রবেশ করতে পারে।

ভেনাস এক্সপ্রেস  ৫০০ দিন প্রতিবেশী গ্রহ পরিভ্রমণ করে শুক্র গ্রহের পরিবেশ ও আবহাওয়া পর্যবেক্ষণ করবে যা দীর্ঘকাল আগেই গ্রীণ হাউজ ওয়ার্মিং- এর কবলে পড়েছে।

এছাড়া, ভেনাস এক্সপ্রেস এই ভ্রমণে পৃথিবীর জলবায়ু পরিবর্তনের কারণ অনুসন্ধান করবে।