২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়াতে বিমান বিধ্বস্ত হয়ে মন্ত্রী, এমপিসহ নিহত ১৪

কেনিয়ার উত্তরাঞ্চলের পার্বত্য এলাকায় শীর্ষ স্থানীয় রাজনীতিকদের বহনকারী একটি বিমান বিধ্বস্ত হলে মন্ত্রী এমপিসহ কমপক্ষে ১৪ জন নিহত হয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 09:45 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

নিহতদের মধ্যে দুইজন উপমন্ত্রী এবং প্রধান বিরোধী দলের উপনেতা রয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

দুর্ঘটনাস্থল মারসাবিট শহরের কাছ থেকে চারজন যাত্রীকে উদ্ধার করে নাইরোবির একটি হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে একজন মারা গেছেন।

কেনিয়ার প্রেসিডেন্ট মোয়াই কিবাকি বিমান দুর্ঘটনার জন্য গভীর শোক প্রকাশ করে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

নিহত রাজনীতিকদের মধ্যে রয়েছেন, দুইজন উপমন্ত্রী মিরুগি কারিউকি, তিতাস নাগোওনি, কেনিয়ার প্রধান বিরোধী দলের উপনেতা বোনায়া গোডানা এবং সংসদের আরও দুইজন সদস্য।