২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের মিরাটে বাণিজ্য মেলায় অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫০ জন নিহত

ভারতের উত্তরাঞ্চলীয় মিরাট শহরের লোকারণ্য এক বাণিজ্য মেলায় সোমবার সন্ধ্যায় এক অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ৫০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। সরকারি সূত্রে এ খবর জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পুলিশ জানায়, অগ্নিকাণ্ডে অনেকে আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

কিভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে পুলিশের এক মুখপাত্র সাংবাদিকদের বলেছেন, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয় সাংবাদিকরা জানান, মিরাটের ওই বাণিজ্য মেলায় সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অগ্নিকাণ্ডের ঘটনাটির সূত্রপাত ঘটে। এ সময় মেলাটিতে দুই হাজারের বেশি দর্শনার্থী উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর ঘটনাস্থলে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।