২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মীরে বন্দুকধারীরা ৩ মুসলিমকে গুলি করে হত্যা

মুসলিম বিচ্ছিন্নতাবাদীরা ভারতীয় এক কৃষক তার স্ত্রী এবং ভাইকে হত্যা করেছে বলে কাশ্মীর পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 01:37 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বন্দুকধারীরা জোর করে কৃষক গোলাম মোহাম্মদের (৬০) বাড়িতে প্রবেশ করে তাকে এবং তার স্ত্রীকে গুলি করে হত্যা করে এবং পরে তার ভাই আসাদউল্লাহকে (৫০) হত্যা করে। খবর বার্তা সংস্থার।

দক্ষিণ উধামপুর জেলার চাল্লাদ গ্রামের এই হত্যাকান্ডের দায়-দায়িত্ব কাশ্মীরের ১২টি বিচ্ছিন্নতাবাদী দলের কেউ স্বীকার করেনি।

কাশ্মীরের এই মুসলিম বিচ্ছিন্নতাবাদী দলগুলো দীর্ঘদিন ধরে ভারতপন্থি রাজনৈতিক নেতা ছাড়াও পুলিশ এবং নিরাপত্তা সংস্থার গুপ্তচরদেরও হত্যা করে আসছে।

১৬ বছরে কাশ্মীরের এই বিচ্ছিন্নতাকাদী দলগুলোর হাতে ৪৪হাজার ভারতীয় নিহত হয়েছে বলে অফিস সূত্রে বলা হয়।