২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্টের রাষ্ট্রদূতকে বহিষ্কারের হুমকি দিলেন হুগো শ্যাভেজ

ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজ তাঁর বিরুদ্ধে বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম ব্রাউনফিল্ডকে দেশ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 11:38 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

এ বিক্ষোবে সহায়তা করায় রাষ্ট্রপতি সমর্থকরা গত সপ্তাহে ব্রাউন্ডফিল্ডের গাড়ীবহরের পিছু ধাওয়া করে এবং পচা ডিম,পেয়াজ,টমেটো ছুঁড়ে মারে।

শ্যাভেজ জানান,গাড়ীবহরে হামলার জন্য মূলত ব্রাউনফিল্ড দায়ী কারণ তিনি তার ভ্রমণ সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ বা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেননি।

এদিকে মার্কিন রাষ্ট্রদূেতর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে ভেনেজুয়েলার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যেকার সম্পর্ক খারাপ হবার প্রেক্ষিতে ব্রাউনফিল্ড সমালোচনার সম্মুখীন হন।