২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে ৩য় দিনের মতো সান্ধ্য আইন বলবৎ রয়েছে (১ম লিড)

নেপালে বিরোধীদের বিক্ষোভ যাতে আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য সরকার কাঠমান্ডুতে তৃতীয় দিনের মতো সান্ধ্য আইন বলবৎ রেখেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 10:52 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নেপালে গত দুইদিন ধরে চলা সহিংসতায় অন্তত তিনজন বিক্ষোভকারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়। সান্ধ্য আইন উপেক্ষা করে হাজার হাজার বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করে।

মাওবাদী গেরিলা এবং বিরোধী দলগুলো জানায়, তারা বিক্ষোভ কর্মসূচী চালিয়ে যাবে।

বিক্ষোভকারীরা বর্তমানে রাজা জ্ঞানেন্দ্রর শাসনের অবসান চায়। ১৫ মাস আগে রাজা জ্ঞানেন্দ্র নেপালের ক্ষমতা গ্রহণ করেন।

রাজা জ্ঞানেন্দ্র’র বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বিরোধী দলগুলো অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মাওবাদী দলের শীর্ষ দুই নেতা প্রচন্দ্র এবং বাবুরাম ভাট্টারাই ই-মেইলের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন যে, তারা দেশব্যাপী ধর্মঘট চালিয়ে যাবেন।