হাঙ্গেরীর সাধারণ নির্বাচনে সোশ্যালিস্ট পার্টি অল্প ব্যবধানে এগিয়ে
হাঙ্গেরীর ক্ষমতাসীন স্যোশালিস্ট পার্টি সে দেশের সাধারন নির্বাচনের প্রথম পর্বে রক্ষণশীলদের থেকে অল্প ব্যবধানে এগিয়ে আছে।
১৯৯০ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার পর হাঙ্গেরীতে এটা পঞ্চম সাধারণ নির্বাচন। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পর এটাই দেশের প্রথম সাধারণ নির্বাচন।
অপর দুটো বিরোধী দল মোট ভোটের ৫ শতাংশ পেয়েছে এবং আশা করছে জোট সরকার গঠনে তারা অংশ নিতে পারবে।
আগামী ২৩ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ভোটদান শেষে নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে।
পরবর্তী সরকারকে হাঙ্গেরীর ক্রমবর্ধমান বাজেট ঘাটতি, মুদ্রার অবমূল্যায়ন এবং বিরাজমান প্রকট বেকারত্ব সমস্যার সম্মুখীন হতে হবে।
