২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে গণ বিক্ষোভ জোরদারে মাওবাদীদের ঘোষণা

নেপালের মাওবাদী বিদ্রোহীরা বলেছে, রাজা জ্ঞানেন্দ্র’র শাসনের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে তাদের বিক্ষোভ কর্মসূচী জোরদার করছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 09:28 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নেপালে গত দুইদিন ধরে চলা সহিংসতায় তিনজন নিহত হওয়ার পর মাওবাদী গেরিলারা এই হুঁশিয়ারি উচ্চারণ করলো।

রাজা জ্ঞানেন্দ্র’র বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ বিরোধী দলগুলো অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

নেপালে সোমবার তৃতীয় দিনের মতো সান্ধ্য আইন অব্যাহত রয়েছে। রোববারে সান্ধ্য আইনের দ্বিতীয় দিনে হাজার হাজার বিক্ষোভকারীরা এই আইন অমান্য করে বিভিন্ন নগরী এবং শহরে বিক্ষোভ প্রদর্শন করে।

মাওবাদী দলের শীর্ষ দুই নেতা প্রচন্দ্র এবং বাবুরাম ভাট্টারাই ই-মেইলের মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছেন যে, তারা দেশব্যাপী ধর্মঘট চালিয়ে যাবেন।

নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল থাপা জানান, সান্ধ্য আইন চলাকালে বিক্ষোভ সত্ত্বেও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সংযত মনোভাব দেখিয়েছে।