২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঙ্গেরিতে অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন

হাঙ্গেরিতে রোববার সাধারণ নির্বাচনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছে। ১৯৯০ সালে হাঙ্গেরি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গ্রহণের পর এটি হবে পঞ্চম সংসদীয় নির্বাচন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

নির্বাচনে হাঙ্গেরির ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দলের সাথে রক্ষণশীল বিরোধী দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে অপেক্ষাকৃত ক্ষুদ্র দু’টি বিরোধী দলের ভোট এবারের নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

হাঙ্গেরির সংসদীয় নির্বাচনের পদ্ধতিটি বেশ জটিল। নির্বাচনে প্রধানত নির্দিষ্ট প্রার্থীর বদলে দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের আসন বন্টন করা হয়। তবে মোট ৩৮৬ টি আসনের অর্ধেকেরও কম আসনে প্রার্থীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করে থাকে। প্রথম পর্যায়ের এই নির্বাচন শেষে আগামী ১৫ দিনের মধ্যে নির্বাচনের ২য় ও চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।