মহাকাশ স্টেশন থেকে নিরাপদে ফিরলেন ব্রাজিলীয় নভোচারী
ব্রাজিলের প্রথম মহাকাশচারী লে. কর্নেল মার্কোস পন্টেস মহাশূণ্যে ৯ দিনের ভ্রমণ শেষে রবিবার কাজাখস্তানের আন্তর্জাতিক মহাশূন্য স্টেশনে নিরাপদে অবতরণ করেছেন।
মহাকাশযানটিতে কার্লোস পন্টেস ছাড়াও, যুক্তরাষ্ট্রের বিল ম্যাকআর্থার এবং রাশিয়ার ভ্যালেরী তোকারেভ ছিলেন।
মিশনের সাথে সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, মহকাশযান সুয়েজ নিরাপদে অবতরণ করেছে এবং সাড়ে তিনঘন্টার ভ্রমণ শেষে তিনজন মহাকাশচারী সুস্থ আছেন।
উল্লেখ্য, ব্রাজিলের প্রথম মহাকাশযান কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থাপন করতে গিয়ে বিস্ফোরিত হয়, এবং এতে ২১ জনের প্রাণহানী ঘটে। পন্টেস ১৯৯৮ সাল থেকে এই ধরনের অভিযানের জন্য প্রশিক্ষণ নিয়েছেন।
