গাজায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় আরো ৬ ফিলিস্তিনি নিহত
গাজা উপত্যকার খান ইউনিস শহরে শনিবার নতুন করে ইসরাইলী ক্ষেপণাস্ত্র হামলায় আরো ৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
ফিলিস্তিনিদের মতে,এই হামলার লক্ষ্য ছিল ফিলিস্তিনি জঙ্গিদের একটি পশিক্ষণ শিবির।খবর বিভিন্ন বার্তা সংস্থা।
শনিবারে জঙ্গিদের একটি গাড়িতে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছে।একইদিনের দ্বিতীয় হামলা চালানো হয় ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মাহমুদ আব্বাসের ফাতাহ গ্র“পের সাথে সংশ্লিষ্ট একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরকে কেন্দ্র করে।
এর আগে শুক্রবার গাজায় ইসরাইলী হামলায় ৬জন ফিলিস্তিনি নিহত হয়।
