২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে সান্ধ্য আইনের সময়সীমা দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি

নেপালে রাজা জ্ঞানেন্দ্র’র বিরুদ্ধে বিক্ষোভ দমনের লক্ষ্যে সেদেশের কর্তৃপক্ষ সান্ধ্য আইনের সময়সীমা রোববার দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 09:37 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

শনিবার সান্ধ্য আইন চলা অবস্থায় শহরের পশ্চিমাঞ্চলে হাজার হাজার বিক্ষোভকারীদের প্রতিবাদ মিছিলের সময় গুলিতে একজন বিক্ষোভকারী নিহত হয়।

অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলে প্রায় ২৫ হাজারেরও মতো বিক্ষোভকারী বিক্ষোভ প্রদর্শন করলে সৈন্যরা গুলিবর্ষন করে। এ ঘটনায় কমপক্ষে তিনজন বিক্ষোভকারী এবং চারজন পুলিশ কর্মকর্তা আহত হয়।

মাওবাদী গেরিলাদের দমন করতে ব্যর্থতার অভিযোগ এনে ক্ষমতা দখলের পর থেকে নেপালে রাজার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়।