অগুস্তো পিনোচেট এর বিরুদ্ধে আনিত দুটি অভিযোগ নাকচ
চিলির আদালত সে দেশের সাবেক সামরিক শাসক জেনারেল অগুস্তো পিনোচেট এর বিরুদ্ধে আনিত বিদেশে অর্থ গচ্ছিত রাখার দুটি অভিযোগ নাকচ করে দিয়েছে।
স্যান্টিগোর আপীল বিভাগ শুক্রবার তার বিরুদ্ধে আনীত প্রতিরক্ষা মন্ত্রনালয়ের কাগজপত্র জালিয়াতি ও সম্পত্তির মিথ্যা হিসাব দেবার অভিযোগ দুটি নাকচ করে বলে বিভিন্ন সংবাদ সংস্থা জানিয়েছে।
কিন্তু আদালত পিনোচেটের পাসপোর্ট জালিয়ািত ও করফাঁকির অভিযোগের মামলাটি বিবেচনা করে দেখছে।
জেনারেল পিনোচেট তার ১৭ বৎসরের শাসনামলে অসংখ্যবার মানবাধিকার লঙ্ঘন করে কুখ্যাত সামরিক শাসক হিসেবে পরিচিতি লাভ করেছেন। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তার শাসনামলে রাজনৈতিক বিভিন্ন সংঘাতে অন্তত পক্ষে তিন হাজার মানুষ নিহত হয়েছে।
৯০ বৎসর বয়স্ক পিনোচেট আদালতে হাজির হবার মত শারীরিক অবস্থায় নেই বলে জানান।
তিনি ২০০০ সালে ইংল্যান্ড থেকে দেশে প্রত্যাবর্তনের পর বেশীর ভাগ সময়ই গৃহবন্দী অবস্থায় রয়েছেন।
