গাজায় রকেট হামলায় ৬ জন নিহত
দক্ষিণ গাজা উপত্যকার রাফা অঞ্চলে একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরের কাছে ইসরাইলি রকেট হামলায় একটি শিশুসহ ছয়জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এই হামলায় ফিলিস্তিনের পপুলার রেজিসটেন্স কমিটি দলের একজন উর্ধ্বতন কমান্ডার এবং তার পাঁচ বছরের শিশু কন্যা নিহত হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তিনটি রকেট হামলায় অন্তত ১২ জন আহত হয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করে জানিয়েছেন, ফিলিস্তিনের মিশর সীমান্তে একটি গাড়ি যখন প্রশিক্ষণ শিবির ত্যাগ করছিল তখন এই হামলা চালানো হয়।
ফিলিস্তিনের নিরাপত্তা বিষয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে গাজায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়ার বৈঠকের পর এই হামলা চালানো হলো।
