২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেল কেলেঙ্কারির অভিযোগে ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

ইরাকে ‘খাদ্যের বিনিময়ে তেল’ কেলেঙ্কারির সাথে যুক্ত থাকার অভিযোগে ফ্রান্সের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী চালর্স পাসকুয়া’র বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 12:06 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

বিষয়টি বর্তমানে বিচার বিভাগীয় তদন্তের অধীনে থাকায়, পাসকুয়ার বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

৭৮ বছর বয়সী পাসকুয়ার বিরুদ্ধে আর্ন্জাতিক নিষেধাজ্ঞা ভঙ্গ করে সাদ্দাম হোসেনের সরকারের কাছ থেকে তেলের ক্রয়ের অভিযোগ আনা হয়েছে।

পাসকুয়া অবশ্য এই অভিযোগক অস্বীকার করে বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট জ্যাক শিরাককে অপদস্থ করাপর জন্য মআর্কিন প্রশাসন এই অপপ্রচার চালাচ্ছে।

পাসকুয়া বর্তমান ক্ষমতাসীন ভিএমপি দলের হয়ে ৮০ ও ৯০ এর দশকে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯০ সালে কুয়েত আক্রমণের পর ইরাকের উপর জাতিসংঘের আরোপিত নিষেধাজ্ঞাকে মান্য করেই ফ্রান্স ইরাকের কাছে তেলের বিনিময়ে খাদ্য দ্রব্য, ঔষধ ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রয় করে। ২০০৩ সালে বুশ ইরাক দখল করে সাদ্দাম সরকারকে উৎখাতকে করার পর ফ্রান্সের এই ‘খাদ্যের বিনিময়ে তেল’ কর্মসুচী বন্ধ হয়ে যায়।