নিউইয়র্কের দুজন গোয়েন্দা পুলিশের যাবৎজীবন কারাদন্ড
নিউইয়র্কে মাফিয়া চক্রের সাথে জড়িত হয়ে ৮টি খুনের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন নিউইয়র্কের অবসর প্রাপ্ত দুজন গোয়েন্দা পুলিশ। বিচারে তাদের দুজনকেই যাবৎজীবন কারাদন্ড দেয়া হয়েছে।
লুইস এপোলিটো (৫৭) এবং স্টিফেন ক্যারাকাপ্পা (৬৪) নামক এই দু’ব্যাক্তি নিউইয়র্ক পুলিশ বাহিনীতে গোয়েন্দা হিসেবে কাজ করার সময় লিউচিজ নামক একটি পরিবারকে ৮টি খুন করতে সাহায্য করেছিল প্রমানিত হওয়ায় আদালত এই রায় দেয়।
১৯৮৬ থেকে ১৯৯০ পর্যন্ত এপোলো ও ক্যারাকাপ্পা এই ৮টি মাফিয়া খুনের সাথে জড়িত ছিলেন ।
মার্কিন সহকারি এর্টনী ড্যানিয়েল ওয়েনার মামলাটিকে নিউইয়র্ক পুলিশ বাহিনীর জন্য সবচেয়ে জঘন্য ও কলঙ্কজনক অধ্যায় বলে মন্তব্য করেছেন।
