বিখ্যাত ‘প্লেবয়’ পত্রিকার ইন্দোনেশিয়ান সংস্করণ বেরুচ্ছে
বিশ্বের সবচাইতে মুসলিম ঘনবসতিপূর্ণ দেশ, ইন্দোনেশিয়ায় বিশ্ববিখ্যাত ম্যাগাজিন ‘প্লেবয়’ এর ইন্দোনেশিয়ান সংস্করণ খুব শীঘ্রই সেদেশের বাজারে আসছে। খবর বার্তা সংস্থার।
মূল পত্রিকা হতে অপেক্ষাকৃত কম যৌন-রসসমৃদ্ধ এই ইন্দোনেশিয়ান সংস্করণ আগামী শুক্রবার হতে সেদেশের সব বড় বড় শহরে পাওয়া যাবে।
এ বছরের শুরুতে যখন প্রথম এই সংস্করণ প্রকাশের ঘোষনা দেওয়া হয়, তখন ইন্দোনেশিয়ার অনেক শহরে এর বিরোধিতা করে মিছিল বেরিয়েছিল।
এই সংস্করণে কোন নগ্ন ছবি ছাপা হয়নি এবং ইন্দোনেশিয়ায় এই মূহুর্তে এই ধরনের যেসব পত্রিকা বিক্রি হয়, সেগুলির তুলনায় ইন্দোনেশিয়ান প্লেবয় ভদ্রতর।
