২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক সংক্রান্ত গোপন তথ্য ফাঁস করার আদেশ দিয়েছিলেন বুশ

মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে তার যুদ্ধ সমর্থনের জন্য একটি মার্কিন দৈনিক পত্রিকার কাছে সরকারি গোপন তথ্য ফাঁস করতে আদেশ দিয়েছিলেন বলে হোয়াইট হাউজের প্রাক্তন কর্মকর্তা লিউইস লিবি স্কুটার জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 11:32 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি’র প্রাক্তন চিফÑঅফ- স্টাফ লিবি স্কুটার তার বিরুদ্ধে মার্কিন একজন সিআইএ কর্মকর্তার নাম ফাঁস করার অভিযোগে আনীত মামলার কাগজপত্রে এই চমকপ্রদ তথ্য প্রকাশ করেন।

লিবি স্কুটার জানান, ভাইস প্রেসিডেন্ট ডিক চেনীর নির্দেশে তিনি ইরাকের জীবাণু অস্ত্র বিষয়ক জাতীয় গোয়েন্দা সংস্থার বেশ কিছু গোপনীয় তথ্য নিউইয়র্ক টাইমস্ এর রিপোর্টার জুডিথ মিলারকে ফাঁস করে দেন।

ডিক চেনীর এই আদেশের পেছনে প্রেসিডেন্ট বুশের প্রত্যক্ষ সমর্থন ছিল বলে লিবি স্কুটার তার লিখিত বক্তব্যে উল্লেখ করেন।

হোয়াইট হাউজ এ ব্যাপারে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি। লিবি স্কুটারের মামলার বিচারকরা বুশের বিরুদ্ধে আইন অমান্য করার অভিযোগ না আনলেও ডেমোক্র্যাট সিনেটর হ্যারি রেইড বুশের এই ঘৃণ্য কর্মকাণ্ডের জবাবদিহিতা দাবি করেছেন।

ইতোপূর্বে প্রেসিডেন্ট বুশ ঘোষণা দিয়েছিলেন যে, তিনি কোন প্রকার মার্কিন গোপন তথ্য ফাঁসের ঘটনা বরদাস্ত করবেন না এবং এসব ঘটনায় অভিযুক্তদের চাকুরিচ্যুত করবেন।

স্বয়ং বুশের বিরুদ্ধে বর্তমানে জাতীয় গোপন তথ্য ফাঁসের অভিযোগ উঠায় মার্কিন প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।