২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিবুতির লোহিত সাগরের উপকূলে একটি নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু

জিবুতির লোহিত সাগরের উপকূলে একটি নৌকাডুবিতে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। নৌকাটি জেবুতি বন্দর থেকে তাদজুরা শহরে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 10:49 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ধারনা করা হচ্ছে নৌকাটিতে দুইশর অধিক যাত্রী একটি ধর্মীয় উৎসবে যোগ দিতে তাদজুরা শহরে যাচ্ছিল।  এখন পর্যন্ত দুর্ঘটনার কারন জানা যায়নি।

স্বরাষ্টমন্ত্রী ইয়াসিন এলমি বাউ আশংকা প্রকাশ করে বলেছেন , যাত্রীদের নামের তালিকা না থাকায় আরো অনেক যাত্রী নিখোঁজ থাকতে পারে।

জেবুতি বন্দরে অবস্থানরত মার্কিন ও ফ্রান্সের সেনা সদস্যরা দুর্ঘটনা পরবর্তী  উদ্ধার কাজে অংশ নেয়  এবং এ পর্যন্ত ৩৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।