২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি জঙ্গি বাহিনীর সাথে মার্কিন কর্মকর্তাদের বৈঠক

ইরাকে অব্যাহত সহিংসতার প্রেক্ষাপটে বাগদাদে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জালমাই খলিলজাদ জানিয়েছেন, মার্কিন কর্মকর্তাদের সাথে কয়েকটি সুন্নী জঙ্গি সংগঠনের আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:30 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

খলিলজাদ মনে করছেন, মার্কিন বাহিনীর উপর ইরাকি বাহিনীর জঙ্গি হামলা অনেক বৃদ্ধি পাওয়ায় তাদের দ্বিপক্ষীয় আলোচনার একটি অর্থবহ দিক রয়েছে। তবে তিনি পরস্কার করে জানিয়েছেন যে, সাদ্দাম বাহিনরী ও জঙ্গি ইরাকিদের সাথে কোন প্রকার সমঝোতায় তিনি রাজি নন।

খলিলজাদ নির্দিষ্ট করে কোন জঙ্গি সংগঠনের সাথে আলোচনা করেছেন তা এখনও জানা যায়নি। তবে ‘সাদ্দাম বাহিনী’ বা ‘সাদ্দামিস্ট’ বলতে আল-কায়েদার জর্দানী জঙ্গি আবু মুসাব আল- জারওয়ীর নেতৃত্বাধীন দলকেই ধরা হয়ে থাকে। খবর বিভিন্ন বার্তা সংস্থার ।

মার্কিন রাষ্ট্রদূত মনে করছেন, জঙ্গি সংগঠনগুলো ইরাকে গৃহযুদ্ধ বাধানোর পরিকল্পনা করছে যার পরিণতি হবে ভয়াবহ।

প্রেসিডেন্ট বুশের ইরাক দখলের সিদ্ধান্তের পেছনে জালমাই খলিলজাদের বিশেষ ভূমিকা থাকা সত্ত্বেও খলিলজাদ স্বীকার করেছেন ইরাকে মার্কিন বাহিনী তাদের পূর্ব পরিকল্পনা মাফিক কাজ করতে ব্যর্থ হচ্ছে।

খলিলজাদ আশঙ্কা প্রকাশ করে বলেন, গৃহযুদ্ধের মুখোমুখি বর্তমান কুর্দ ধর্মগোষ্ঠী ও সংখ্যাগরিষ্ঠ আরব গোষ্ঠীর মধ্যে ব্যবধান বৃদ্ধি পেতে থাকলে পুরো মধ্যপ্রাচ্য জুড়েই সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়তে পারে।

“ইরাক পুনর্গঠনে বিধ্বস্ত ইরাকের সবকিছুকে মানবিকভাবে গ্রহণ করতে না পারলে তার ফলাফল শুধু ইরাকের জন্যই নয়, বরং মধ্যপ্রাচ্যসহ পুরো পৃথিবীর জন্যই তা হবে ভয়াবহ” বলে খলিলজাদ জানান।