২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ১০

ইরাকের দক্ষিণাঞ্চলীয় নাজাফে বৃহস্পতিবার এক গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ১০ জন নিহত ও আরো ৩০ জন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 10:40 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পুলিশ জানায়, শিয়া সম্প্রদায়ের কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান বলে বিবেচিত নাজাফের ইমাম আলীর মাজার থেকে তিনশ’ মিটার দূরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজন মহিলা রয়েছে বলে জানা গেছে।