যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সাবেক শীর্ষ নেতার পদত্যাগের সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সাবেক শীর্ষ নেতা টম ডিলে চলতি বছরের নভেম্বরে অনুষ্টিতব্য নিুকক্ষের নির্বাচনে পুনর্বার অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন।
রিপাবলিকান পার্টির নেতা ডিলে মঙ্গলবার এই ঘোষণা দেন। তিনি মে মাসে অথবা মধ্য জুনে কংগ্রেস ছেড়ে দিবেন এবং দলীয় পদ ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
৫৮ বছর বয়সী ডিলের বিরুদ্ধে টেক্সাসে রিপাবলিকান পার্টির নির্বাচনী প্রচারণায় ব্যবসায়ীদের সাথে আতাঁত করে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়।
অবশ্য ডিল তার বিরুদ্ধে আনীত এই অভিযোগ অস্বীকার করেছেন।
