ডোভার বিমান ঘাটিঁর কাছে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত
মার্কিন বিমান বাহিনীর একটি সি-৫ বিমান ১৭ জন যাত্রীসহ ডেলায়ের অঙ্গরাজ্য ডোভার বিমান ঘাটির কাছে বিধ্বস্ত হয়েছে।
ডোভার বিমান ঘাঁটি থেকে জার্মানীর র্যামস্টেন বিমান ঘাটিঁতে যাবার পথে এই দুর্ঘটনা ঘটে। ডোভার বিমান ঘাঁটি কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় কয়েকজন আহত হলেও অলৌকিকভাবে কেউ নিহত হয়নি।
দুর্ঘটনার ফলে মার্কিন সেনাবাহিনীর সবচেয়ে বড় বিমান সি-৫ এর পেছনের অংশ ও ককপিট আলাদা হয়ে যায়। এছাড়া বিমানের ডানাদুটিও ভীষনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
